প্রিন্ট এর তারিখঃ Oct 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের কর্তব্যরত এস আই সালাউদ্দিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

ঘুষ খায় না কিডা বলে মন্তব্য করেণ এস আই সালাউদ্দিন
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের কর্তব্যরত
এস আই সালাউদ্দিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ
*গোপালগঞ্জের দাপট এখনও দেখান।
*নামে বে নামে সম্পদের পাহাড়।
*যশোর-খুলনা মহাসড়কে মাসিক কন্ট্রাক্টে শতাধিক অবৈধ যানবাহন চলছে
সুমন সরদার। ফুলতলা প্রতিদিনি ডেক্স।
ঝিনাইদহ জেলার আরাপপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এস আই সালাউদ্দিনের লাগামহীন অনিয়ম বন্ধ হচ্ছে না। ঘুষ বাণিজ্যসহ নানা অপকর্মে জড়িত এই পুলিশ কর্মকর্তা। গোপালগঞ্জ জেলায় সালাউদ্দিনের বাড়ি। জুলাই আন্দোলনের বিপক্ষে থেকে আওয়ামীলীগের দাপটে বীরদর্পে চলতেন এক সময়। আওয়ামীলীগ সরকারের পতন হলেও সালাউদ্দিন গোপালগঞ্জ জেলার নাম বীর দর্পে বলে এখনও হুমকি দিয়ে বলেন, যদি কখনও আপা (শেখ হাসিনা) বাংলাদেশে আসে, তখন তিনি দেখে ছাড়বেন কারা আওয়ামীলীগ বিপক্ষের পুলিশ। সালাউদ্দিনের বিরুদ্ধে নওয়াপাড়া হাইওয়ে থানায় কর্মরত থাকাকালীণ লাখ লাখ টাকার ঘুষ বানিজ্যের সাথে জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
কলেজ শিক্ষক তাজ উদ্দিন জানান, নওয়াপাড়া হাইওয়ে থানায় এস আই সালাউদ্দিন কর্মরত থাকাকালীন তিনি আমাদের একটি ট্রাকের মামলায় জোরপূর্বক ২০ হাজার টাকা গ্রহণ করেণ। বিষয়টি নিয়ে তখন উপর মহলে জানালেও কোন প্রতিকার পায়নি।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মাটি ব্যবসায়ি এ প্রতিবেদককে বলেন, সালাউদ্দিন দারোগা আমাদের মাটির ট্রলির ব্যবসায়িদের নিকট মাসে ৫ হাজার টাকা করে নিতেন। কোন মাসে টাকা দিতে দেরী হলে মাটির ট্রলি আটকে রাখতো।
বিএনপি নেতা মনিরুল ইসলাম বলেন, এস আই সালাউদ্দিন এক আতংকের নাম ছিলো পথের বাজার পুলিশ ক্যাম্পে কর্মরত থাকা কালীণ। তিনি বিএনপির নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ধর পাকর করতেন। তাঁর ভয়ে আমরা বাসায় ঘুমাতে পারতাম না।
তথ্যমতে, পুলিশ কর্মকর্তা এস আই সালাউদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় এস আই সালাউদ্দিন হাইওয়ে থানার মধ্যে বসে ঘুষ নিয়ে তার পকেটে রাখছেন।
এমন ভিডিও ফাঁস হওয়ার বিষয় এস আই সালাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘুষ খায় না কিডা, আপনারা আমার চাকরি নিয়ে টানাটানি করলে কিছু হবে না। বড়জোড় হলে বদলি হবে,এর বেশি কিছু না।
সরেজমিনে তথ্যানুসন্ধানে জানা যায়, এস আই সালাউদ্দিনের খুলনা শহরে নিজস্ব কয়েকটি যানবাহন চলে। এছাড়া খানজাহান আলী থানা এলাকায় তার নামে জমি জমা রয়েছে মোটা দাগে। অন্যদিকে গোপালগঞ্জ জেলা সহ বিভিন্ন এলাকায় এই কর্মকর্তার নামে বে নামে সম্পদের পাহাড় রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। আওয়ামীলীগের শাসনামলে তিনি গোপালগঞ্জ জেলায় বাড়ি হওয়াতে নানা অপকর্ম বীর দর্পে করে বেড়াতেন। বর্তমান আরাপপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে কর্মরত থেকে সড়ক থেকে প্রতিনিয়ত চাঁদাবাজি করছে বলে স্থানীয়রা অভিযোগ করে বলেন।
এস আই সালাউদ্দিনের বিষয় কথা হয় হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়নের সহকারী পুলিশ সুপার ফকরুল ইসলামের সাথে। তিনি বলেন, সালাউদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামী প্রতিবেদনে বিস্তারিত আসছে. ..................
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন